হাওড়া শিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইছাপুর ড্রেনেজ ক্যানাল রোডে দীর্ঘদিন ধরে তৈরি হওয়া বড় বড় গর্ত অবশেষে সারানো হল সোমবার। হাওড়া পুরসভার উদ্যোগে জরুরি ভিত্তিতে এই মেরামতির কাজ শুরু হয়। স্থানীয় মানুষের অভিযোগের পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয় বলে জানা গেছে।
এই মেরামতি কাজের তদারকি করেন হাওড়া পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান দেবাংশু দাস। তিনি দিন ও রাত—দু’সময়েই এলাকায় এসে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। রাস্তার খারাপ অবস্থার কারণে নিত্যযাত্রী ও যানবাহন চালকদের সমস্যা হচ্ছিল, এমনকি দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছিল। স্থানীয়দের আশা, ভবিষ্যতে নিয়মিত নজরদারি ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে এ ধরনের সমস্যা আর তৈরি হবে না।
ছবি : সংগৃহীত
একটি মন্তব্য পোস্ট করুন