Top News

১০ মিনিটে ডেলিভারি আর নয়: ডেলিভারি কর্মীদের দাবিতে Blinkit-এর বড় সিদ্ধান্ত

ডেলিভারি কর্মীদের ধর্মঘাট ও সরকারের হস্তক্ষেপের জেরে বড় সিদ্ধান্ত নিল ই-কমার্স সংস্থাগুলি। মাত্র ১০ মিনিটে ডেলিভারির প্রতিশ্রুতি এবার তুলে নিতে চলেছে Blinkit। সূত্রের খবর, কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্যের মধ্যস্থতায় আলোচনার পরই এই সিদ্ধান্তে পৌঁছয় সংস্থাটি। ডেলিভারি কর্মীদের দাবির জয়ের ফলেই এমন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই Blinkit তাদের অ্যাপ ও সমস্ত প্রচার থেকে “১০ মিনিটে ডেলিভারি” কথাটি সরিয়ে নিয়েছে। বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়া পোস্ট কিংবা অন্যান্য প্রচারমূলক কাজে আর এই সময়সীমার উল্লেখ থাকবে না। একই পথে হাঁটতে চলেছে Zepto, Swiggy ও Zomato-ও—এমনটাই জানা যাচ্ছে।

তবে এর অর্থ এই নয় যে গ্রাহকদের অর্ডার পৌঁছতে দেরি হবে। ডেলিভারি আগের মতোই দ্রুত হতে পারে। পরিবর্তন এসেছে মূলত প্রতিশ্রুতির ভাষায়। এখন আর নির্দিষ্ট সময়ের কোনো গ্যারান্টি দেওয়া হবে না, যাতে ডেলিভারি কর্মীদের ওপর অতিরিক্ত চাপ না পড়ে এবং তারা ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালাতে বা ট্রাফিক আইন ভাঙতে বাধ্য না হন।

Post a Comment

নবীনতর পূর্বতন