Top News

শালিমার লোকাল ট্রেন লাইনচ্যুত, পরিষেবা সাময়িকভাবে বন্ধ

 

সাঁতরাগাছি থেকে আসা একটি লোকাল ট্রেন স্টেশনে প্রবেশের সময় আচমকাই একটি কামরা লাইন ছেড়ে বেরিয়ে যায়। ঘটনাটি ঘটে শালিমার রেলওয়ে স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন অংশে। 

রেল সূত্র জানা গিয়েছে, সেই সময় ট্রেনটিতে কোনও যাত্রী ছিলেন না। তবে প্ল্যাটফর্মের কাঠামোর সামান্য ক্ষতি হয় এবং নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য ওই প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এর প্রভাব পরে পরিষেবায়। 

দক্ষিণ - পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওম প্রকাশ চরণ জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কামরাটি সরিয়ে লাইন স্বাভাবিক করার কাজ দ্রুত সম্পন্ন করা হয়েছে। কী কারণে এই ঘটনা, টা খতিয়ে দেখা হচ্ছে।



ছবি ও সংবাদ সূত্র - বর্তমান

Post a Comment

নবীনতর পূর্বতন