বিতর্ক ও বিরোধীদের আপত্তির মধ্যেই লোকসভায় গৃহীত হল ‘দ্য ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অব রাইটস) সংশোধনী বিল ২০২৬’। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি জুন মালিয়া আলোচনায় অংশ নিয়ে বলেন, এই আইনে প্রকৃত ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মতামত প্রতিফলিত হয়নি। তাঁর অভিযোগ, লিঙ্গভিত্তিক স্পষ্ট কাঠামো না থাকায় বিলটি অসম্পূর্ণ রয়ে গেছে। তাই বিস্তারিত যাচাইয়ের জন্য এটি সংসদীয় কমিটির কাছে পাঠানোর দাবি জানান তিনি।
এদিকে, আদিবাসী ও তফসিলি জনগোষ্ঠীর অগ্রগতি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মন্তব্যের পর তাঁকে তথ্য তুলে ধরার উদ্যোগ নেয় তৃণমূল। কিন্তু একাধিকবার আবেদন করেও সাক্ষাতের সময় না মেলায় অসন্তোষ বাড়ছে দলের মধ্যে। রাষ্ট্রপতি ভবনের তরফে ব্যস্ততার কথা জানানো হলেও, ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে বলেই অভিযোগ। তবুও দল পুনরায় চিঠি পাঠিয়ে ২ এপ্রিলের মধ্যে সুবিধাজনক সময়ে সাক্ষাতের অনুরোধ জানিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন