বিধান সভা নির্বাচন কেন্দ্র করে বেড়ে উঠছে সন্ত্রাস। আগামী মাসের ২৩ এবং ২৯ দু জফায় ভোটের কথা জানায় ইলেকশন কমিশন। তার আগেই ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা।
৩০ এ মার্চ মধ্যরাতে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার ছেলেগোলিয়া এলাকার বানিয়া গ্রাম থেকে বোমা উদ্ধার হয়। খবর পৌঁছানো মাত্র ভোর রাতেই সেখানে পুলিশ পৌঁছায় ঘটনা স্থলে। পুলিশ সুত্রে খবর ধানের জমিতে লুকিয়ে রাখা হয়েছিল প্লাস্টিকের ড্রাম। তাতেই উদ্ধার হয় সাতটি সুতলি বোমা। শীঘ্রই সম্পূর্ণ এলাকাটি ঘিরে ফেলে কাশিপুর থানার পুলিস। এরপর খবর দেওয়া হয় বোম্ব ডিস্পোশাল স্কোয়াডকে বোম নিস্কৃয় করার জন্য। এর সঙ্গে পুলিশি অভিযান চলছে দ্রুত গতিতে। এই ঘটনাকে ঘিরে দুটি দলের( তৃণমূল এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট) মধ্যে শুরু হয় পাল্টা অভিযোগ। আইএসএফের মতে তৃণমূল ভোটারদের ভয় দেখাতে ভোটের আগে এই কাজটি করেছে। তৃণমূলের পাল্টা অভিযোগ, আইএসএফ এলাকায় অশান্তি সৃষ্টি করতে চাইছে এবং পুলিশকে সক্রিয় দেখে তারা তৃণমূলকে দোষারোপ করছে।
আপাতত এই স্থানে পুলিশি টহলদারি শুরু হয়েছে। এর সঙ্গে চলছে গোয়েন্দার অনুসন্ধিন বাসিন্দাদের মধ্যেও দেখা দিয়েছে আশঙ্কা। পুলিশ কমিশনের বড়কর্তারা এলাকা পরিদর্শন এবং শান্তি বজায় রাখার আশ্বাস দিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন