প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ নিয়ে ধোঁয়াশা রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহেই প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে। এখনও পর্যন্ত প্রায় ১৫ লক্ষ 'বিবেচনাধীন' ভোটারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত ট্রাইবুনালের মাধ্যমে এই ভোটারদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যেসব ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়বে, তাঁরা ট্রাইবুনালে আবেদন করার সুযোগ পাবেন।
এই পরিস্থিতিতে, ভোটার তালিকা নিয়ে কী হবে, তা নিয়ে জল্পনা চলছে। ভোটের নির্ঘণ্ট প্রকাশের দিন বা তার পরের দিনই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে তৃণমূল কংগ্রেস ও বিজেপি।

একটি মন্তব্য পোস্ট করুন