Top News

জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে অটোর ভাড়া ১০-২০ টাকা বাড়ল, যাত্রীদের পকেটে টান


 রান্নার গ্যাসের পর অটোর জ্বালানির মূল্যবৃদ্ধি, ভাড়া বাড়ল ১০-২০ টাকা শহরের একাধিক গুরুত্বপূর্ণ রুটে অটোর ভাড়া বেড়েছে ৫ থেকে ১০ টাকা। এক সপ্তাহের ব্যবধানে অটোর গ্যাসের দাম লিটার প্রতি প্রায় ১৩ টাকা বেড়ে যাওয়ায় এই ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এর জেরে সপ্তাহের শুরুতেই ধাক্কা শহরবাসীর পকেটে। এভাবে বারবার ভাড়া বেড়ে যাওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে নিত্যযাত্রীদের মধ্যে ।

অটোচালকরা জানিয়েছেন, জ্বালানির দাম বেড়েছে, তাই ভাড়াও বাড়াতে হয়েছে। তারা আরও জানিয়েছেন, গ্যাসের ঘাটতি এবং দীর্ঘ লাইনে দাঁড়াতে হওয়ার কারণে এই ভাড়া বৃদ্ধি করা হয়েছে।

কিছু রুটে ইতিমধ্যেই নতুন ভাড়ার হার চালু হয়েছে, যেমন:

•চিংড়িঘাটা – এসডিএফ রুট: আগে ভাড়া ছিল ১৫ টাকা, এখন বেড়ে হয়েছে ১৮ টাকা

•জুলপিয়া – আমতলা রুট: আগে ভাড়া ছিল ১৫ টাকা, এখন বেড়ে হয়েছে ২৫ টাকা

•গড়িয়া – বারুইপুর রুট: আগে ভাড়া ছিল ২০ টাকা, এখন বেড়ে হয়েছে ২৫ টাকা

এই ভাড়া বৃদ্ধি নিয়ে নিত্যযাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তারা বলছেন, কোনও সরকারি ঘোষণা ছাড়াই এই ভাড়া বৃদ্ধি করা হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন