আসন্ন বিধানসভা ভোটে বাংলায় প্রায় আড়াই হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রক্রিয়া শুরু হতেই নতুন নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। রাজ্যের সব জেলাশাসক, পুলিশ সুপার ও কমিশনারদের জানানো হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর কোনও জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উঠলে সরাসরি এফআইআর দায়ের করা যাবে না। প্রথমে বাধ্যতামূলকভাবে তদন্ত করতে হবে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলেই তবেই আইনি পদক্ষেপ নেওয়া যাবে। এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।
এই নির্দেশিকাকে একপেশে বলে ক্ষোভ প্রকাশ করেছে রাজ্য পুলিশের একাংশ। তাঁদের দাবি, বিদ্যমান আইনেই মিথ্যা অভিযোগ রুখতে সুরক্ষা রয়েছে, তাই কেন্দ্রীয় বাহিনীর জন্য আলাদা নিয়মের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে। অতীতে শীতলকুচিতে সিআইএসএফের গুলিতে পাঁচজনের মৃত্যু বা গ্রেপ্তার অভিযানে বাধা দেওয়ার মতো ঘটনায় এফআইআর হয়েছিল—নতুন নিয়মে এমন ক্ষেত্রেও জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা।

একটি মন্তব্য পোস্ট করুন