Top News

আদালত-স্কুলে ভুয়ো বোমা হুমকি, মূলচক্রী ধরা পড়ল

 

ভুয়ো বোমা হামলার ই-মেল কাণ্ডে দেশজুড়ে আতঙ্কের পর অবশেষে এক অভিযুক্তকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। কর্ণাটকের মহীশূরের বৃন্দাবন লেআউট এলাকায় অভিযান চালিয়ে শ্রীনিবাস ওরফে শ্রীনিবাস লুইস (৪৭)-কে ধরা হয়। তার কাছ থেকে ল্যাপটপ ও একাধিক সিম কার্ড উদ্ধার হয়েছে। অভিযোগ, তিনি বিভিন্ন জায়গায় মোট প্রায় ১,১০০টি ভুয়ো বোমা হুমকির ই-মেল পাঠিয়েছিলেন।

ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে আদালত, ডাকঘর, পাসপোর্ট অফিস ও স্কুলে বোমা থাকার মেইল ঘিরে চাঞ্চল্য ছড়ায়, যদিও পরে সবই ভুয়ো প্রমাণিত হয়। এই ঘটনাগুলির ফলে দিল্লির বিভিন্ন আদালতের কাজকর্ম ব্যাহত হচ্ছিল বলে সিইএন থানায় অভিযোগ দায়ের হয় এবং তদন্ত শুরু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্নাতকোত্তর ডিগ্রিধারী হলেও দীর্ঘদিন বেকার থাকা অভিযুক্ত মানসিক অবসাদে ভুগছিলেন এবং তাঁর অবসরপ্রাপ্ত শিক্ষক মায়ের সঙ্গে থাকতেন।



ছবি ও সংবাদ সূত্র - বর্তমান

Post a Comment

নবীনতর পূর্বতন