ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) দাবি করেছে, আয়াতোল্লা আলি খামেনেইকে হত্যার ‘বদলা’ হিসেবেই তেল আভিভে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-র দপ্তর লক্ষ্য করে খাইবার মিসাইল নিক্ষেপ করা হয়েছে। একই সঙ্গে হাইফার একাধিক সামরিক ও নিরাপত্তা কেন্দ্র এবং পূর্ব জেরুজালেমেও হামলার কথা জানানো হয়েছে। আইআরজিসি তাদের বিবৃতিতে বলেছে, ‘জায়নবাদী শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর অফিস ও এয়ারফোর্স কমান্ডারের হেডকোয়ার্টার’ ছিল টার্গেট।
তবে ইজরায়েল ডিফেন্স ফোর্সের দাবি, সবকটি মিসাইল তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত হয়েছে এবং নেতানিয়াহু অক্ষত রয়েছেন। এর মাঝেই রবিবার গভীর রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনে নেতানিয়াহুর সঙ্গে কথা বলে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন