ওড়িশার কটকের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। সোমবার ভোর প্রায় ৩টা নাগাদ আইসিইউতে আগুন লাগে বলে জানা গেছে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি ঘটনাস্থলে গিয়ে জানান, মৃতদের মধ্যে সাতজন আইসিইউতেই মারা যান এবং অন্য ওয়ার্ডে স্থানান্তরের সময় আরও তিনজনের মৃত্যু হয়। মৃতদের পরিবারের জন্য ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে এবং ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
আগুন লাগার পর দ্রুত ধোঁয়ায় ঢেকে যায় আইসিইউ ও আশপাশের অংশ। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের কর্মীরা রোগীদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন এবং ট্রমা কেয়ার ইউনিট থেকে ২৩ জন রোগীকে নিরাপদ স্থানে স্থানান্তর করা সম্ভব হয়। ধোঁয়ার কারণে অন্তত ১১ জন হাসপাতাল কর্মী আহত হয়েছেন। দমকলের দীর্ঘ চেষ্টার পর কয়েক ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

একটি মন্তব্য পোস্ট করুন