Top News

রপ্তানিতে চাপ, ইরান–আফগানিস্তান রুট বন্ধে ধাক্কা ভারতের চাল বাজারে

 

মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে ইরানগামী এবং ইরানের প্রধান বন্দর হয়ে আফগানিস্তানমুখী বাসমতি ও সুগন্ধি চালের চালান আপাতত বন্ধ। জাহাজ চলাচল অনিশ্চিত থাকায় আগের অর্ডার পাঠানো যাচ্ছে না, নতুন অর্ডারও আটকে রয়েছে। বকেয়া অর্থ আদায় নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

ইরান ও আফগানিস্তান বড় বাজার হওয়ায় হরিয়ানা ও উত্তরপ্রদেশের বাসমতি উৎপাদকরা চাপে পড়তে পারেন। পশ্চিমবঙ্গের গোবিন্দভোগ চাল রপ্তানিতেও প্রভাব পড়ার আশঙ্কা। সংঘাত দীর্ঘস্থায়ী হলে আর্থিক চাপ বাড়তে পারে।

Post a Comment

নবীনতর পূর্বতন