পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় চতুর্থ অতিরিক্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় প্রায় ৪০ লক্ষ নথির নিষ্পত্তি হয়েছে, যার মধ্যে ৪৫% 'বিচারাধীন' ভোটারের নাম বাদ পড়েছে।
এখন পর্যন্ত মোট ৮১ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বিচারাধীন ৬০ লক্ষ ভোটারের মধ্যে ৪০ লক্ষের নথি নিষ্পত্তি হয়েছে ।
এই প্রক্রিয়ায় প্রায় ৭০৫ জন বিচারবিভাগীয় আধিকারিক নিযুক্ত রয়েছেন। কমিশনের পরবর্তী আপডেটের দিকে এখন নজর রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন