Top News

ভোটের আগে বাড়ল বুথ সংখ্যা, রাজ্যে মোট ৮০,৭১৯

 

আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যে মোট ৮০ হাজার ৭১৯টি বুথ রাখার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, যেসব বুথে ১২০০-র বেশি ভোটার থাকবেন সেখানে ভিড় কমাতে অক্সিলিয়ারি বুথ তৈরি করা হবে। পাশাপাশি ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিনই বুথের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এসআইআর শুরুর আগে রাজ্যে বুথ ছিল ৮০ হাজার ৬৮১টি। পরে সমীক্ষার ভিত্তিতে শহরের হাইরাইজ আবাসনগুলিতে ৩৮টি নতুন বুথ যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়, ফলে মোট সংখ্যা দাঁড়ায় ৮০ হাজার ৭১৯। যদিও শুরুতে ৫৭টি বুথ তৈরির পরিকল্পনা ছিল বহুতল ভবনে, পরে তা কমিয়ে ৩৮টিতে সীমিত করা হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন