ইরানের সঙ্গে এক মাস যুদ্ধ বিরতি ঘোষনা করতে রাজি মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে গত কয়েক দিন ধরেই এই প্রস্তাব দেওয়ার চেষ্টা করা হচ্ছে ইরানকে। তেহেরানের 'কিছু ব্যক্তি' রাজি এই প্রস্তাবে। নিউ ইয়র্ক টাইম্স জানাচ্ছে ইতি মধ্যে জানিয়েছে যে ট্রাম্প ১৫ দফা এক প্রস্তাব দিয়েছে ইরানকে। এর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছে। এক ইরানকে পরমানবিক (ইউরেনিয়াম) খেপনাস্ত্র তৈরি থেকে বিরত থাকতে হবে এবং দুই হরমুজ় প্রণালী খুলে দিতে হবে। ইজরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাই জ্যারিড কুশনার ইরানের সঙ্গে এই আলোচনায় নিযুক্ত। এও জানা গিয়েছে যে এই যুদ্ধ বিরতির সময় কালে একটি চুক্তিও সই হতে পারে দুই দেশের মধ্যে। ট্রাম্প পাকিস্তানের মাধ্যমে এই ১৫ দফার প্রস্তাবটি ইরানে পাঠাতে সফল হন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহরাজ় শরিফ জানিয়েছেন যে উনি মধ্যস্থ করতে রাজি হন। দেখে নেওয়া যাক কি কি দাবী জানিয়েছে ট্রাম্প:
ইরানকে অবশ্যই তার বিদ্যমান পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে ফেলতে হবে।
পারমাণবিক অস্ত্র তৈরি না-করার ব্যাপারে অঙ্গীকার করতে হবে।
ইরানের ভূখণ্ডে কোনও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা যাবে না।
অদূর ভবিষ্যতে ইরানকে অবশ্যই মজুত রাখা ৪৫০ কিলোগ্রাম ৬০ শতাংশ পরিশুদ্ধ ইউরেনিয়াম রাষ্ট্রপুঞ্জ নিয়ন্ত্রিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-র হাতে তুলে দিতে হবে।
নাতান্জ়, ইসফাহান এবং ফোরডো— ইরানের পারমাণবিক স্থাপনাগুলিকে ভেঙে ফেলতে হবে।
স্বচ্ছতা এবং তদারকির অধিকার দিতে হবে আইএইএ-কে।
ইরান সমর্থিত গোষ্ঠীগুলি যাতে কোনও ছায়াযুদ্ধে লিপ্ত না-হয় তা নিশ্চিত করতে হবে।
ইরানকে অবশ্যই ওই সব সংগঠনকে অর্থসাহায্য এবং অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে।
হরমুজ় প্রণালী সবসময়ের জন্য উন্মুক্ত রাখতে হবে।
ইরানের অস্ত্রভান্ডার সীমিত রাখতে হবে। কত পাল্লা এবং কত পরিমাণ ক্ষেপণাস্ত্র রাখা যাবে, তা পরে
নির্ধারণ হবে।
যে কোনও ক্ষেপণাস্ত্রের ব্যবহার শুধুমাত্র আত্মরক্ষার স্বার্থেই ব্যবহার করতে পারবে ইরান।

একটি মন্তব্য পোস্ট করুন