পশ্চিমবঙ্গে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিপুল সংখ্যক নাম বাদ পড়ার অভিযোগ তুলে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। সোমবার আবেদনকারীদের পক্ষে সিনিয়র আইনজীবী মেনকা গুরুস্বামী প্রধান বিচারপতির সামনে দ্রুত শুনানির আর্জি জানান। তবে প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, যেহেতু এই প্রক্রিয়ায় ইতিমধ্যেই জুডিশিয়াল অফিসাররা যুক্ত আছেন, তাঁদের পাশ কাটিয়ে সরাসরি শুনানি করা সম্ভব নয়। পরে তিনি জানান, মঙ্গলবার নির্ধারিত এসআইআর সংক্রান্ত মামলার শুনানির সময়ই এই বিষয়টি বিবেচনা করা হবে। প্রসঙ্গত, এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত ভোটার তালিকায় প্রায় ৬৩ লক্ষ নাম বাদ যায় এবং আরও ৬০ লক্ষের বেশি নাম বিচারাধীন অবস্থায় ছিল, যেগুলির নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট আগেই জুডিশিয়াল অফিসার নিয়োগ করেছিল।
ভোটার তালিকা থেকে নাম বাদ নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন
Koyel Das
0

একটি মন্তব্য পোস্ট করুন