Top News

আইসক্রিম বনাম মুড়ি-চানাচুর! গলসিতে ভোটার টানতে অভিনব ‘টোপ’ তৃণমূল-বিজেপির।


ভোট দিলেই মিলছে রসদ! গলসির বৃন্দাবনপুরে ২৬৪ নম্বর বুথের বাইরে ভোটারদের প্রভাবিত করতে চলল দেদার খাওয়াদাওয়া।

বিজেপির পক্ষ থেকে যেখানে বিলি করা হচ্ছে ‘গেরুয়া’ আইসক্রিম, সেখানে পাল্টা তৃণমূলের মেনুতে রয়েছে মুড়ি-চানাচুর আর ছোলা। বুথের কাছেই দুই শিবিরের এই প্রকাশ্য ‘খাদ্য-রাজনীতি’ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। ভোটারদের মন জয়ে কোন পক্ষের এই কৌশল শেষ পর্যন্ত কাজে দেয়, এখন সেটাই দেখার।

Post a Comment

নবীনতর পূর্বতন