প্রাক্তন ডি আইজির জামিনের আবেদন খারিজ করলো
পাঞ্জাব ও হরিয়াণা হাইকোর্ট
কলকাতা ২৭ এপ্রিল :- পাঞ্জাব পুলিশের প্রাক্তন ডি আইজি হরচরণ সিংহ ভুল্লার ও তার ঘনিষ্টদের সাথে যুক্ত বিভিন্ন এলাকায় আজ ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টর) তল্লাশি অভিযান চালায়। মানি লন্ডারিং তদন্তের অংশ হিসেবে (PMLA) মোট ১১ টি ঠিকানা চণ্ডীগড়, লুধিয়ানা, পাতিয়ালা, নোভা এবং জলন্ধরের মতোন একাধিক স্থানে তল্লাশি করা হয়।এই স্থানগুলিতে মূলত বিপুল পরিমাণ বেনামি সম্পত্তি ও আর্থিক লেনদেনের প্রমাণ খোঁজার চেষ্টা করা হচ্ছে।
সূত্র মারফত জানা যায়, মূলত ঘুষ গ্রহণ ও দূর্নীতি মামলায় সিবিআই তদন্তের জেরে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়।ভুল্লার, যিনি রূপনগর রেঞ্জের ডিআইজি ছিলেন, তাঁকে অক্টোবরে ২০২৫-এ সিবিআই ঘুষের মামলায় গ্রেফতার করেছিল। তল্লাশিতে ৭ কোটি টাকার বেশি নগদ, আড়াই কোটি টাকার সোনার গয়না এবং বিলাসবহুল ঘড়ি মিলেছে বলে জানা যায়।
পিএমএলএ আইন অনুযায়ী দূর্নীতির টাকা ও ভুয়ো সম্পত্তি উদ্ধারের উদ্দেশ্যেই এই অভিযান।
একটি বহুল আলোচিত ঘুষ মামলায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর হাতে গ্রেফতার হওয়ার পর থেকে বিচার বিভাগীয় হেফাজতে থাকা পাঞ্জাব পুলিশের বরখাস্তকৃত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হরচরণ সিং ভুল্লারের নিয়মিত জামিনের আবেদন সোমবার পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট খারিজ করে দিয়েছে।
একটি বিশেষ সিবিআই আদালত তার জামিনের আবেদন খারিজ করে দেওয়ার পর, বরখাস্ত হওয়া ওই কর্মকর্তা ৯ জানুয়ারি হাইকোর্টের দ্বারস্থ হন। তার আবেদনে ভুল্লার যুক্তি দেন যে, সিবিআই তাদের তদন্ত শেষ করে ২০২৫ সালের ৩ ডিসেম্বর চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করেছে, ফলে তাকে আর হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। তিনি জোর দিয়ে বলেন যে, মামলার অধিকাংশ সাক্ষীই সরকারি কর্মকর্তা অথবা সুরক্ষিত অভিযোগকারী, যা সাক্ষ্যপ্রমাণে হস্তক্ষেপের ঝুঁকি কমিয়ে দেয় এবং তিনি এও উল্লেখ করেন যে, তার কাছ থেকে সরাসরি কোনো ঘুষের টাকা উদ্ধার করা হয়নি।
নিরাপত্তা বাহিনীর প্রাক্তন শীর্ষকর্তা হরচরণ সিংহ ভুল্লার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ পাঞ্জাব পুলিশ প্রশাসন ও রাজনৈতিক মহলে উত্তেজনার সৃষ্টি করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন