Top News

আরসিবির খেলোয়াড়ের বড়ো অভিযোগ, প্রশ্নের মুখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

 



গত ২৮ এ মার্চ শুরু হয়েছে ইন্ডিয়ান প্রেমিয়ার লিগ। মোট দশটি টিম খেলছে ফ্রাঞ্চাইজি ক্রিকেট। এরই মাঝে উঠে এলো এক বড়ো খবর। পেসার নয়ন থুসারার অভিযোগ ফিট থাকা সত্ত্বেও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাঁকে নো অবজেকশন সার্টিফিকেট দিতে রাজি নয়। থুসারা রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএলে খেলেন। তাঁর মতে তাঁর কেরিয়ার শেষ করে দিতে চাইছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এবং এই বিষয় তিনি অভিযোগ করেছেন আদালতে। তাঁর মতে সম্পূর্ণ সুস্থ থাকার পরও তাঁর ফিটনেস পরীক্ষার ফলাফলের কারণে তাঁকে খেলা থেকে বিরত রাখছে বোর্ড।‌ এর কারণেই তৈরি হয়েছে এক অসন্তোস।

Post a Comment

নবীনতর পূর্বতন