Top News

ওয়াশিংটনে চাঞ্চল্য: প্রেস ডিনারে ট্রাম্পের ওপর হামলা, অল্পের জন্য রক্ষা

    ছবির উৎস: ইন্টারনেট 
ওয়াশিংটন: শনিবার রাতে ওয়াশিংটনের হিলটন হোটেলে আয়োজিত বার্ষিক 'হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনার' (WHCD) অনুষ্ঠানে বন্দুকবাজের হামলায় লণ্ডভণ্ড হয়ে গেল অনুষ্ঠান চত্বর। মঞ্চে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতেই এই হামলা চালানো হয়। তবে সিক্রেট সার্ভিসের তৎপরতায় অল্পের জন্য প্রাণরক্ষা পেয়েছেন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
​শনিবার রাতে যখন অনুষ্ঠানটি মধ্যগগনে, তখন আচমকাই পর পর বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, অন্তত ৫ থেকে ৮ রাউন্ড গুলি চালানো হয়েছে। গুলির শব্দ শোনা মাত্রই অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক, সরকারি আধিকারিক এবং তারকারা আতঙ্কে টেবিলের নিচে আশ্রয় নেন। সিক্রেট সার্ভিস এজেন্টরা তৎক্ষণাৎ প্রেসিডেন্ট ট্রাম্পকে ঘিরে ধরেন এবং দ্রুত তাঁকে ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যান।

​প্রেসিডেন্ট সুরক্ষিত থাকলেও, এই হামলায় এক নিরাপত্তা আধিকারিক আহত হয়েছেন। ট্রাম্প পরবর্তীকালে এক বিবৃতিতে জানান, ওই অফিসারের গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট থাকায় তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। হামলাকারীকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। ওয়াশিংটন পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি একা ছিল এবং তার কাছ থেকে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং বেশ কয়েকটি ছুরি উদ্ধার করা হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন