কেশবপুরে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে মহিলার মৃত্যু
কলকাতা ২৩ এপ্রিল :- ভোট দিয়ে বাড়ি ফেরার পথে কেশবপুর এর একজন মহিলা ভোটারের মৃত্যু হয়। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার কেশবপুর অঞ্চলে। মৃত মহিলা কেশবপুর ব্লকের ১২ নম্বর সরিষাখোলা গ্রাম পঞ্চায়েতের ২২৫ দীঘা বুথের বাস ভোটার।মৃত ভোটারের নাম ইসরাতন বিবি, বছর ৫৬ হবে। স্বামীর নাম লবাব জান আলী। বাড়ি সীমাগেরিয়া গ্রামে।
সূত্র মারফত জানা মৃত মহিলা কিছুদিন ধরে দুশ্চিন্তায় ভুগছিলেন। তার স্বামী জানান," আমাদের বাড়ির ৪ জনের ভোটার তালিকায় নাম নেই। শুধুমাত্র আমার স্ত্রীর নাম ছিল। এই নিয়ে ৩ মাস ছোটাছুটি করা হয়। তবু্ও কোনোরকম সুরাহা মেলেনি।"
ঘটনাটি ঘটার পর মৃত ওই ভোটারের বাড়ি দেখা করতে যান কেশবপুর এলাকার তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহা। তিনি জ্ঞানেশ কুমার কে তীব্র আক্রমণ করে বলেন " আপনার চোখ কবে খুলবে,আর কত মৃত্যু চান?"। তিনি আরও জানান কেশবপুর এর মৃতার পরিবারের জন্ম এই সরিষাখোলায়। "তাহলে তাদের কীভাবে প্রমাণ করবেন এরা বাংলাদেশী, নাকি পাকিস্তানি? ”
এস আই আর বিতর্কে একজন সিটিং চিফ মিনিস্টার হিসাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিমকোর্ট পর্যন্ত ছুটে যান।এমনটাই নিদর্শন দেখা যায়। তবুও বাংলার ভোটারদের দূর্ভোগের অন্ত নেই।
অন্যদিকে বিজেপি এর তরফ থেকে পুরো ঘটনাটি কে উড়িয়ে দেওয়া হয়েছে। তৃনমুল কে নিশানা করে বলা হয়, " তৃণমূল তো নাটক করে । এস আই আর এর জন্য কিছু হয়নি, উনি অসুস্থ ছিলেন তাই এমনটা ঘটে যায়।"
গণতন্ত্রের উৎসবের নামে দেশের শাসক দল যেভাবে মেতে উঠেছেন তা কি আসলে ধর্মীয় বৈষম্য কে আরও স্পষ্ট ভাবে মদত দেয়?

একটি মন্তব্য পোস্ট করুন