আগামী ৯ই এপ্রিল বিধানসভা নির্বাচন কেরলে। তার আগেই বড়ো সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। কমিশন জানিয়েছে যে নির্বাচনের দিন এবং তার আগের দিন থেকে কোন রকম রাজনৈতি ষক বিজ্ঞাপন প্রকাশ করতে পারবে না সংবাদ পত্রগুলি। ভোটের আগে যাতে কোন রকম ভ্রান্তু বা উস্কানিমূলক তথ্য দিয়ে কোন রাজনৈতিক দল ভোটারদের প্রভাবিত করতে না পারে তাই এই 'সাইলেন্স পিরিয়ডের' ব্যবস্থা। যদি কোন রকম বিজ্ঞাপন প্রিন্ট মিডিয়াতে দিতেই হয় তবে তা রাজ্য স্তরের 'মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি' ( এমসিএমসি) থেকে শংসাপত্র নিতে হবে। কেরল নির্বাচনের নিয়ম অনুসারে সার্টিফিকেটের আবেদন জানিয়ে বিজ্ঞাপনের স্ক্রিপ্ট জমা দিতে হবে প্রকাশের দুদিন আগে। এই নিয়ম শুধু মাত্র প্রিন্ট মিডিয়ার জন্যই নয় এর সঙ্গে রাজনৈতিক দলের ভেরিফায়েড সোশাল মিডিয়া হ্যান্ডেল বা ই-পেপারের জন্যেও প্রযোজ্য। প্রকাশিত বিজ্ঞাপনের সম্পূর্ণ খরচ দলের ইলেকশন এক্সপেন্ডিচারে নথি ভুক্ত থাকবে। এমন কোন খবর পশ্চিম বঙ্গের নির্বাচনের জন্য এখনও পাওয়া না গেলেও এই নিয়ম জারি হতে পারে বলে মনে করা হচ্ছে। আশা করা যেতে পারে এই নিয়মাবলিগুলি মানা হলে নির্বাচনের সঠিক ফলাফল পাবে জনগন।
কেরলে রাজনৈতিক বিজ্ঞাপনে বিধি নিষেধ,কি জানালো ইলেকশন কমিশন
Roopkatha De
0

একটি মন্তব্য পোস্ট করুন