ভোটের মুখে ফের চাপে নন্দীগ্রামের রাজনীতি। অভিযোগ, শুভেন্দু অধিকারী-র ঘনিষ্ঠ এক বিজেপি নেতার সঙ্গে এক মহিলার ব্যক্তিগত চ্যাট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই চ্যাটে আপত্তিকর ও অশালীন কথোপকথনের ইঙ্গিত মিলেছে বলে দাবি নেটিজেনদের একাংশের।
ঘটনাটি সামনে আসতেই এলাকায় রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। বিরোধীরা বিষয়টি নিয়ে সরব হয়ে প্রশ্ন তুলেছে নেতাদের নৈতিকতা নিয়ে, অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে এটি পরিকল্পিতভাবে ছড়ানো এবং নির্বাচনের আগে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা। যদিও অভিযুক্ত নেতা বা দলের তরফে এখনও বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। চ্যাটের সত্যতা যাচাই নিয়েও চলছে জল্পনা। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হতে পারে বলে সূত্রের খবর।
ভোটের আগে এই বিতর্ক নন্দীগ্রামের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে, তা এখন ভোটের ফলাফলেই স্পষ্ট হবে।

একটি মন্তব্য পোস্ট করুন