Top News

CCU-র ছাদ ভেঙে আতঙ্ক! অল্পের জন্য রক্ষা ১২ রোগী

কলকাতার অন্যতম বড় সরকারি হাসপাতাল NRS— যেখানে জীবন বাঁচানোর লড়াই চলে প্রতিদিন। অথচ সেই হাসপাতালের CCU-তেই নামল আতঙ্ক।



হঠাৎ করেই ভেঙে পড়ল ছাদের চাঙড়। ঘটনাটি ঘটে NRS হাসপাতালের UNB বিল্ডিংয়ের ৬ তলায়, যেখানে ১২ জন গুরুতর অসুস্থ রোগী চিকিৎসাধীন ছিলেন। মুহূর্তের মধ্যে চাঙড় ভেঙে পড়ে আতঙ্ক ছড়ায় CCU-র ভেতরে— ফেটে যায় মেঝে, ছাদে দেখা দেয় বড়সড় ফাটল।

সৌভাগ্যবশত, বড়সড় বিপদ এড়ানো গেছে। দ্রুততার সঙ্গে সমস্ত রোগীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, PWD মেরামতের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ওই CCU-তে আর রোগী ভর্তি করা হবে না।

কিন্তু প্রশ্ন এখানেই শেষ নয়। সরকারি হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন অব্যবস্থা কেন? নিয়মিত পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ কি আদৌ সত্যিই হচ্ছে? যদি আজ বড় দুর্ঘটনা ঘটত, তার দায় কে নিত? তবেকি সরকারি হাসপাতালে রোগীদের নিরাপত্তা—সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন?

জীবন বাঁচানোর জায়গাতেই যদি নিরাপত্তা নিয়ে সন্দেহ থাকে, তাহলে আমরা ঠিক কতটা নিরাপদ?

Post a Comment

নবীনতর পূর্বতন