Top News

নিহত সঞ্জু কর্মকারের বাড়িতে গিয়ে আক্রান্ত অভিষেক, কে ছিলেন সঞ্জু? মৃত তৃণমূল কর্মীর বিরুদ্ধেই বিস্ফোরক প্রতিবেশীরা

কলকাতা, ৩১ মে: তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার সোনারপুরে নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে যান। সেখানে গিয়েই আক্রান্ত হন তিনি। স্থানীয় লোকজন তাঁকে ঘিরে ধরে, ডিম ছোড়ে, চোর চোর বলে স্লোগান দেয়। পুলিশ তাঁকে হেলমেট পরে ওই বাড়িতে নিয়ে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাকে মারতে চেয়েছিল।”
তাঁর চশমা ভেঙে যায়। পরে তিনি চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন। প্রশ্ন উঠেছে, নিহত সঞ্জু কর্মকার আসলে কে ছিলেন? প্রতিবেশীরা জানিয়েছেন, তিনি তৃণমূলের কর্মী হলেও এলাকায় তাঁর সুনাম ছিল না। স্থানীয় বাসিন্দাদের দাবি, সঞ্জু মাদকাসক্ত ছিলেন। তাঁর মৃত্যু হয়েছে মাদক সেবনের কারণে, ভোট পরবর্তি হিংসায় নয়। এক প্রতিবেশী বলেন, “ও চোর, বদমায়েশ, গুণ্ডা, মাতাল।" আরও অভিযোগ, গত ১৫ বছর তিনি এলাকায় মানুষকে মারধর করেছেন, জমি দখলের চেষ্টা করেছেন। তবে এই সব অভিযোগের সত্যতা যাচাই করেনি পুলিশ। হামলার ঘটনায় সোনারপুর থানায় মামলা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ইতিমধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে। তাদের নাম আকাশ গায়েন, কাজল, দেবাশীষ ও জয় সেনগুপ্ত। আরও ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চাপান উতোর। তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “শাসকেরা খুনি হয়ে গিয়েছে।” এদিকে বিজেপি জানিয়েছে, এই ঘটনায় তাদের কোনো হাত নেই। বরং তারা অভিষেককে “বালি মাফিয়া” বলে কটাক্ষ করেছে। ঘটনাটি এখনও পুরোপুরি পরিষ্কার নয়। আদালতে তদন্ত চলছে।

Post a Comment

নবীনতর পূর্বতন