পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে নজির গড়ল ভোটার উপস্থিতি। দুই দফা মিলিয়ে মোট ভোট পড়েছে ৯২.৪৭%, যা রাজ্যের ইতিহাসে সর্বোচ্চ। প্রথম দফায় ৯৩.১৯% এবং দ্বিতীয় দফায় ৯১.৬৬% ভোটগ্রহণ হয়।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই ব্যাপক অংশগ্রহণের জন্য ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন।
মোট ৬.৮১ কোটি ভোটারের মধ্যে মহিলাদের উপস্থিতি (৯২.২৮%) পুরুষদের (৯১.০৭%) থেকে সামান্য বেশি। আগামী মাসের ৪ তারিখে ভোট গণনা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন