Top News

এসআইআর ট্রাইব্যুনাল থেকে ইস্তফা প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবগণনমের

 


SIR ট্রাইবুনাল থেকে ইস্তফা দিলেন হাইকোর্ট এর প্রাক্তন প্রধান বিচারপতি

কলকাতা ৭ মে:পশ্চিমবঙ্গের বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (SIR) সংক্রান্ত আপিল ট্রাইব্যুনাল থেকে ইস্তফা দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবগণনম। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে। 

সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়া ভোটারদের আপিল শোনার জন্য ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতিকে ট্রাইব্যুনালের দায়িত্ব দেয়। টি এস শিবগণনমও তাঁদের মধ্যে অন্যতম ছিলেন। 

জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের আগে লক্ষ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে, যার বিরুদ্ধে বিপুল সংখ্যক মানুষ আপিল করেন। এই আপিলগুলির নিষ্পত্তির জন্যই এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। 

তবে বাস্তবে খুব কম সংখ্যক আবেদনই নির্বাচনের আগে নিষ্পত্তি করা সম্ভব হয়। ফলে বহু ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি। 

ইস্তফার বিষয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় শিবগণনম জানিয়েছেন, “ব্যক্তিগত কারণেই আমি পদত্যাগ করেছি।

এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে, বিশেষত ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে।

Post a Comment

নবীনতর পূর্বতন