কলকাতা বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা! রক্তারক্তি কাণ্ড, আশঙ্কাজনক তিন, কী ঘটল জানেন?
নিজস্ব সংবাদদাতা, কলকাতা:
নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিমানবন্দরের ৩৪ নম্বর লিফট আচমকা ছিঁড়ে নিচে পড়ে যাওয়ায় গুরুতর জখম হয়েছেন তিন রক্ষণাবেক্ষণ কর্মী। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
বিমানবন্দর সূত্রে খবর, দুর্ঘটনার সময় লিফটটিতে মেরামতির কাজ চলছিল। সেই সময়ই হঠাৎ লিফটটি ভেঙে পড়ে। আহতদের মধ্যে দু’জনের বয়স ৫১ বছর এবং একজনের বয়স ২৭ বছর। তাঁদের মাথা, বুক ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লেগেছে।
ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। কী কারণে লিফটটি ছিঁড়ে পড়ল এবং কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অনেকের মতে, ওই সময় যদি যাত্রীরা লিফটে থাকতেন, তাহলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।
এই ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দরের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
একটি মন্তব্য পোস্ট করুন