Top News

ভারতের ‘বাহুবলী’ রকেটে সফল উৎক্ষেপণ, মহাকাশে মার্কিন ‘ব্লু বার্ড–৬’

 কলকাতা: ভারতের ভারী বাহক রকেট ‘বাহুবলী’ ফের নজির গড়ল মহাকাশে। প্রায় ৬ হাজার কেজি ওজনের মার্কিন কমিউনিকেশন স্যাটেলাইট ‘ব্লু বার্ড–৬’ সফলভাবে উৎক্ষেপণ করল ইসরো। বুধবার সকাল ৮টা ৫৫ মিনিট ৩০ সেকেন্ডে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে এলভিএম৩–এম৬ রকেটে চেপে মহাকাশে পাড়ি দেয় এই অত্যাধুনিক উপগ্রহ।

প্রথমে সকাল ৮টা ৫৪ মিনিটে উৎক্ষেপণের সময় নির্ধারিত থাকলেও, মহাকাশের বর্জ্য ও অন্যান্য কৃত্রিম উপগ্রহের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় শেষ মুহূর্তে উৎক্ষেপণ ৯০ সেকেন্ড পিছিয়ে দেয় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। নিরাপত্তা যাচাই সম্পূর্ণ হওয়ার পর নির্ধারিত নতুন সময়ে সফল উৎক্ষেপণ সম্পন্ন হয়।

মার্কিন সংস্থা এএসটি স্পেসমোবাইল নির্মিত ‘ব্লু বার্ড–৬’ স্যাটেলাইটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল—এটি মহাকাশ থেকেই পৃথিবীর যে কোনও সাধারণ স্মার্টফোনে সরাসরি ব্রডব্যান্ড পরিষেবা দিতে সক্ষম। এত ভারী উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করে ফের একবার বিশ্বের মহাকাশ মানচিত্রে ভারতের প্রযুক্তিগত দক্ষতা ও নির্ভরযোগ্যতা প্রমাণ করল এলভিএম৩ রকেট।

Post a Comment

নবীনতর পূর্বতন