রাজ্যের গণপরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। ১৬ জানুয়ারি, ২০২৬ শিলিগুড়ি থেকে দূরনিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে একযোগে একাধিক নতুন বাসের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই উদ্যোগে রাজ্যের বিভিন্ন রুটে পরিষেবায় যুক্ত হল WBTC, SBSTC ও NBSTC-র মোট ৩৭টি নতুন বাস। পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে—
- WBTC-র ১৮টি নতুন এসি সিঙ্গেল ডোর বাস চালু হচ্ছে কলকাতা মহানগরে। এই প্রকল্পের আনুমানিক ব্যয় প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকা।
- SBSTC-র ১৩টি সিঙ্গেল ডোর বাস চালু হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রুটে। প্রকল্পের ব্যয় প্রায় ৫.২০ কোটি টাকা।
- NBSTC-র ৬টি আধুনিক স্লিপার ভলভো বাস চালু হচ্ছে উত্তরবঙ্গ ও কলকাতার মধ্যে দূরপাল্লার রুটে। এই প্রকল্পের ব্যয় প্রায় ১১.৩৬ কোটি টাকা।
NBSTC-র স্লিপার ভলভো বাসগুলিতে থাকছে যাত্রীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা—
- প্রতিটি যাত্রীর জন্য পৃথক এসি ও ওয়াই-ফাই
- উন্নত নিরাপত্তা ব্যবস্থা
- ব্যক্তিগত লাগেজ রাখার নির্দিষ্ট স্থান
- দীর্ঘপথের যাত্রার জন্য আরামদায়ক স্লিপার ব্যবস্থা
পরিবহণ দপ্তরের মতে, এই নতুন বাস পরিষেবা চালু হলে শহর ও জেলার যাত্রীদের যাতায়াতে আরও স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা আসবে। রাজ্য সরকারের ‘Safe Drive, Save Life’ কর্মসূচির আওতায় এই উদ্যোগ গণপরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে দাবি প্রশাসনের।

একটি মন্তব্য পোস্ট করুন