Top News

দাদু হয়ে গিয়েছেন বাবা! হাওড়ায় ভোটার তালিকায় গরমিল, বিএলও-র বাড়ি ঘিরে বিক্ষোভ

দাদু হয়ে গিয়েছেন বাবা! হাওড়ায় ভোটার তালিকায় গরমিল, বিএলও-র বাড়ি ঘিরে বিক্ষোভ
হাওড়ার সাঁকরাইল বিধানসভার মহিয়াড়ি-২ গ্রাম পঞ্চায়েতের ১৩ নম্বর পার্টে ভোটার তালিকা সংশোধন ঘিরে চাঞ্চল্য। অভিযোগ, প্রায় ২০০ জন ভোটারের ক্ষেত্রে বাবার নামের জায়গায় দাদুর নাম নথিভুক্ত হয়ে গিয়েছে। এই গরমিলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
শনিবার সকালে বিএলও কবিতা সাঁতরা সাহার বাড়ি ঘিরে ঘণ্টাখানেক বিক্ষোভ দেখান ভোটাররা। পাশাপাশি মহিয়ারি রোড অবরোধ করায় কিছু সময়ের জন্য যান চলাচলও ব্যাহত হয়। স্থানীয়দের দাবি, ভোটার খসড়া তালিকায় তাঁদের নাম ঠিকভাবেই ছিল। তা সত্ত্বেও এসআইআর প্রক্রিয়ার আওতায় শুনানির নোটিস পাঠানো হয়েছে।
এলাকার প্রায় ৫০০ ভোটারের মধ্যে অন্তত ২০০ জন এই সমস্যার শিকার বলে অভিযোগ। বাসিন্দাদের প্রশ্ন, বিএলও-র ভুলের জন্য কেন তাঁদের শুনানিতে দাঁড়িয়ে হয়রানির শিকার হতে হবে?
যদিও বিএলও কবিতা সাঁতরা সাহা ভুলের কথা স্বীকার করেছেন। তাঁর দাবি, পরে কাজ শুরু করতে গিয়ে প্রায় ১১০ জনের ক্ষেত্রে এই ত্রুটি হয়ে থাকতে পারে। শুনানির মাধ্যমে দ্রুত ভুল সংশোধনের আশ্বাস দিয়েছেন তিনি।
ভোটার তালিকার এই গরমিল ঘিরে এলাকায় এখনও উত্তেজনা রয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন