Top News

ভিড়ের কথা মাথায় রেখেই আজ বইমেলার জাঁকজমকপূর্ণ উদ্বোধন

 

নতুন বইয়ের গন্ধে ভরে উঠেছে সল্টলেকের বইমেলা প্রাঙ্গণ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বিকেল চারটেয় উদ্বোধন হচ্ছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। ঘন্টাধ্বনির মাধ্যমে মেলার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। উদ্বোধনের দিন থেকেই পাঠকদের জন্য খুলে যাচ্ছে মেলার দরজা। মেলা চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। 

গতবারের তুলনায় এবার পাঠকের সংখ্যা আরও বাড়বে বলেই আশা আয়োজগদের। হাওড়া ও ধর্মতলা থেকে সরাসরি মেট্রো সংযোগ চালু হওয়ায় বাড়তি ভিড়ের সম্ভাবনা রয়েছে। সেই কারণেই ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি নিয়েছে বিধানগর পুলিশ কমিশনারেট। গোটা মেলাপ্রাঙ্গণ সিসি মোতায়েন থাকছে বিশেষ পুলিশ বাহিনী। 

এদিকে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মেলাপ্রাঙ্গন। বৈভর্তি ট্রাক আসছে একের পর এক, সাজিয়ে তোলা হচ্ছে স্টলগুলি। ছোট-বড় মিলিয়ে হাজারেরও বেশি স্টলে অংশ নিচ্ছে দেশ - বিদেশের প্রকাশকেরা। প্রাক সুবর্ণজয়ন্তী বর্ষ হওয়ার এবছরের বইমেলা ঘিরে পাঠক ও প্রকাশক মহলে আলাদা উৎসাহ চোখে পড়ছে।


ছবি এবং সংবাদ সূত্র - বর্তমান


Post a Comment

নবীনতর পূর্বতন