Top News

টি - ২০ বিশ্বকাপ ঘিরে চাপ বাড়ছে , আজ শেষ সময় বাংলাদেশের সিদ্ধান্ত জানানোর

 

২০২৬ আইসিসি মেন্স টি-২০ বিশ্বকাপ শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি। এই বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেওয়ার কথা থাকলেও, ভারত সফর নিয়ে সরকারের অনড় অবস্থানের কারণে অংশগ্রহণ অনিশ্চিত। অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, এ বিষয়ে সরকারের সিদ্ধান্তে কোনও পরিবর্তন হয়নি। 

শোনা যাচ্ছে, বাংলাদেশের অনুরোধে ভারতের বাইরে ম্যাচ আয়োজনের কোনও পরিকল্পনা নেই। তাই খেলতে হলে ভারতেই যাওয়া ছাড়া বিকল্প নেই, অন্যথায় নাম প্রত্যাহার করতে হবে। আইসিসি জানিয়েছে, বুধবারের মধ্যে বাংলাদেশকে তাদের চূড়ান্ত অবস্থান জানাতে হবে। 

যদি বাংলাদেশ সরে যায়, তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার কথা ভাবা হচ্ছে, কারণ স্কটল্যান্ডের রাঙ্কিং ব্যাকআপ হিসেবে সর্বোচ্চ। তবে এ বিষয়ে এখনও আইসিসির আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ঢাকায় সম্প্রতি অনুষ্ঠিত আইসিসি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকেও কোনও সমাধান মেলেনি।


Post a Comment

নবীনতর পূর্বতন