রাজনৈতিক তৎপরতা বাড়তেই বিজেপিকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সিঙ্গুরে এক সরকারি কর্মসূচিতে দাঁড়িয়ে তিনি বলেন, বাংলার ভাগ্য নির্ধারণ করবে বাংলার মানুষই, কোনও বহিরাগত শক্তি নয়। বিজেপির লক্ষ্য বাংলার ক্ষমতা দখল করা, এই অভিযোগ তুলে তিনি স্পষ্ট জানান, সেই চেষ্টা সফল হতে দেওয়া হবে না।
কেন্দ্রের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন, বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি ধারাবাহিক বঞ্চনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নাম না করেই তাঁর বক্তব্যকে অসত্য বলে দাবি করেন এবং বলেন, বাংলার স্বীকৃতি আদায় করতে রাজ্যকে সংগ্রাম করতে হয়েছে। বিজেপিকে তিনি লুট, মিথ্যে ও ষড়যন্ত্রের রাজনীতি করার দল বলেও আক্রমণ করেন।
এই অনুষ্ঠানে রাজ্যের জন্য ৩৩,৫৫১ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বাংলার বাড়ি ও ঘাটাল মাস্টার প্ল্যানের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি কেন্দ্রীয় সহায়তা ছাড়াই রাজ্য সরকার বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।
ভোটার তালিকা সংক্রান্ত সমস্যা ও ভোটাধিকার রক্ষার প্রশ্নে আন্দোলনের পথেই থাকবেন বলে জানান মমতা। তিনি বলেন, কাউকে ভয় দেখিয়ে বা আটক করে গণতন্ত্র দমন করতে দেওয়া হবে না। পাশাপাশি ভোটের আগে প্রলোভনের রাজনীতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে রাজ্যবাসীকে সতর্ক করেন - কোনও কৌশলে পা না দিতে।
সংবাদ সূত্র - বর্তমান
একটি মন্তব্য পোস্ট করুন