বারামতীতে একটি নির্বাচনী সভায় অংশ নিতে যাওয়ার সময় বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি প্রধান ও মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। ৬৬ বছর বয়সি এই নেতাকে নিয়ে মুম্বই থেকে বারামতীর উদ্দেশে যাত্রা করেছিল একটি ছোট বিমান।
জানা গেছে, গন্তব্যের কাছে পৌঁছানোর সময় বিমানে আচমকাই প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও বিমানটি বিমানবন্দরের সীমানার বাইরে ভেঙে পড়ে।
লিয়ারজেট ৪৫ মডেলের ওই বিমানে অজিত পাওয়ার ছাড়াও ছিলেন তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী, একজন দলীয় কর্মী এবং দুই বিমানকর্মী। অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, দুর্ঘটনায় বিমানে থাকা প্রত্যেকেই নিহত হয়েছেন। বিমানটি সকাল ৮টা ১০মিনিটে মুম্বই থেকে উঠেছিল এবং সকাল ৯টা ১২মিনিটে দুর্ঘটনার খবর এটিসি পায়।
সংবাদ সূত্র - News18 Bangla
একটি মন্তব্য পোস্ট করুন