Top News

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

 


পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়াল আজ দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন। এই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

এই বৈঠকে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হবে। পশ্চিমবঙ্গ ছাড়াও যেসব রাজ্যে এ বছর নির্বাচন রয়েছে,সেই সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরাও বৈঠকে থাকবেন। এর মধ্যে রয়েছে আসাম , কেরল, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরী।

মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্য রাজ্যগুলির থেকে আলাদা। আগের বিধানসভা নির্বাচনগুলিতে ভোট একাধিক দফায় হলেও, এ বার তুলনামূলকভাবে কম দফায় ভোট করানোর পরিকল্পনা করা হচ্ছে। সেই কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে রাজ্যে বাড়তি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজন হতে পারে, এই বিষয়টি বৈঠকে বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরবেন সিইও (CEO)।

Post a Comment

নবীনতর পূর্বতন