Top News

রেলওয়ের নতুন উদ্যোগ : জানুয়ারি ২০২৬-এ হাওড়া-গুয়াহাটি রুটে চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেন

 

বছরের শুরুতেই বাংলাকে উপহার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের । দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পেলো বাংলা | হাওড়া- গুয়াহাটি রুটে ছুটবে এই বন্দে ভারত স্লিপার ট্রেন। 

রেল সূত্রে জানা গিয়েছে বন্দে ভারত স্লিপার ট্রেনের সমস্ত ট্রায়াল , পরীক্ষা ও সার্টিফিকেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি ১৭-১৮ জানুয়ারি নতুন ট্রেনের উদ্বোধন করতে পারেন বলে আশা করা হচ্ছে। স্লিপার ট্রেনটিতে ১৬টি কামড়া থাকবে। এর মধ্যে ১১টি এসি থ্রি - টায়ার , ৪টি এসি টু- টায়ার এবং ১টি এসি ফার্স্ট ক্লাস কোচ। একসঙ্গে ৮২৩ জন যাত্রী যাতায়াত করতে পারবেন।

এই ট্রেন পরিষেবার মাধ্যমে আসামের কামরূপ মেট্রোপলিটন ও বঙাইগাঁও জেলা এবং পশ্চিমবঙ্গের কোচবিহার , জলপাইগুড়ি , মালদা , মুর্শিদাবাদ , পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া - মোট সাতটি জেলা উপকৃত হবে। ফলে উত্তর-পূর্ব ভারত ও পশ্চিমবঙ্গের মধ্যে রেল যোগাযোগ আরও জোরদার হবে।


Post a Comment

নবীনতর পূর্বতন