সমালোচনার মুখে পড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৬-এ মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিল কলকাতা নাইট রাইডার্স (KKR)।
গত মাসে আবু ধাবিতে হওয়া মিনি- নিলামে ৯.২কোটি টাকায় মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশ হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ ঘিরে তৈরি হওয়া বিতর্কে দলটি এবং অভিনেতা সহ মালিক শাহরুখ খান সমালোচনার মুখে পড়েন।
বিসিসিআইয়ের নির্দেশ মেনেই মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
একটি মন্তব্য পোস্ট করুন