Top News

রবিবারে ব্লু ও গ্রিন লাইনে চলবে অতিরিক্ত মেট্রো

যাত্রীস্বার্থে জানুয়ারি মাসের রবিবারগুলিতে ব্লু ও গ্রিন লাইনে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো। মেট্রো সূত্রে জানা গিয়েছে, ৪, ১১, ১৮ ও ২৫ জানুয়ারি—এই চারটি রবিবারে অতিরিক্ত পরিষেবা মিলবে।

গ্রিন লাইনে পরিষেবা:
রবিবার সাধারণত গ্রিন লাইনে ১০৮টি মেট্রো চললেও, জানুয়ারির ওই চার রবিবারে মোট ১২৪টি মেট্রো চালানো হবে। সল্টলেক সেক্টর ফাইভ–হাওড়া ময়দান রুটে প্রথম মেট্রো চলবে সকাল ৯টা ২ মিনিটে। হাওড়া ময়দান–সল্টলেক সেক্টর ফাইভ ও সিটি সেন্টার–হাওড়া ময়দান রুটে প্রথম মেট্রো চলবে সকাল ৯টায়। শেষ মেট্রো সল্টলেক সেক্টর ফাইভ–হাওড়া ময়দান রুটে রাত ৯টা ৫৫ মিনিটে, হাওড়া ময়দান–সল্টলেক সেক্টর ফাইভ রুটে রাত ৯টা ৫৫ মিনিটে এবং হাওড়া ময়দান–সেন্ট্রাল পার্ক রুটে রাত ১০টা ৫ মিনিটে।

ব্লু লাইনে পরিষেবা:
ব্লু লাইনে রবিবার ১৩০টির বদলে ১৩৬টি মেট্রো চালানো হবে। দক্ষিণেশ্বর–শহিদ ক্ষুদিরাম, শহিদ ক্ষুদিরাম–দক্ষিণেশ্বর এবং নোয়াপাড়া–শহিদ ক্ষুদিরাম রুটে প্রথম মেট্রো চলবে সকাল ৯টায়। শেষ মেট্রো দক্ষিণেশ্বর–শহিদ ক্ষুদিরাম রুটে রাত ৯টা ৩৩ মিনিটে, শহিদ ক্ষুদিরাম–দক্ষিণেশ্বর রুটে রাত ৯টা ৩৩ মিনিটে এবং শহিদ ক্ষুদিরাম–দমদম রুটে রাত ৯টা ৪৪ মিনিটে।

মেট্রো কর্তৃপক্ষের আশা, এই অতিরিক্ত পরিষেবায় রবিবার যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে।



Post a Comment

নবীনতর পূর্বতন