Top News

শীতের দাপট! কলকাতার পারদ নামল ১০ ডিগ্রিতে, হাড়কাঁপানো শীত চলবে কতদিন?

 

উত্তরের শীতল হাওয়ায় দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র শীতের প্রভাব দেখা দিয়েছে। আজ কলকাতার তাপমাত্রা নেমে ১০.২ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে, স্বাভাবিকের তুলনায় ৩.৭ ডিগ্রি কম। দিনের অধিকাংশ সময়ই কুয়াশা ও শীতের তীব্রতা থাকবে,ফলে শহর ও গ্রামে হাড়কাঁপানো শীত অনুভব হবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে শীতের দাপট বজায় থাকবে । উত্তরে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

রাজ্যের ৯টি জেলায় শীতের প্রভাব সবচেয়ে তীব্র হবে। উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩-৫ ডিগ্রি কম থাকবে। বিশেষ করে উত্তরবঙ্গের কিছু এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।রাস্তাঘাটে থাকবে হালকা কুয়াশার প্রভাব। দিনে শীতের প্রভাব বজায় থাকবে।

Post a Comment

নবীনতর পূর্বতন