জাতীয় ভোটার দিবস পালনের কোনো অধিকার বর্তমান নির্বাচন কমিশনের নেই বলে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, গণতন্ত্র ধ্বংস করেই কমিশন এই দিন উদযাপন করেছে এবং তাদের প্রকৃত নিয়ন্ত্রক কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি।
রবিবার ভোটার দিবস উপলক্ষে কমিশন অনুষ্ঠান করে এবং চলমান এসআইআর প্রক্রিয়ায় রাজ্যের পাঁচ শতাধিক বিএলওকে সংবর্ধনা দেয়। তবে মমতার দাবি, এসআইআর - এর নামে মানুষের উপর চরম অত্যাচার চলছে। তাঁর বক্তব্য, কমিশনের চাপে এখনও পর্যন্ত ১৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ৮৫-৯৫ বছরের প্রবীণ ও শারীরিকভাবে প্রতিবন্ধীদেরও হাজিরা দিতে বাধ্য করা হচ্ছে, যার ফলে আত্মহত্যা ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।
বিধানসভা নির্বাচনের আগে বাংলায় গণতন্ত্রের উৎসব নষ্ট করার চেষ্টা চলছে বলেও অভিযোগ তৃণমূলের। দলটির মতে, ভোটাধিকার রক্ষার বদলে কমিশন নতুন অজুহাত তুলে মানুষকে বঞ্চিত করছে এবং বিজেপির হয়ে বিরোধীদের দমন করছে।
মমতার উপসংহার, পক্ষপাতদুষ্ট ও বেআইনি কাজের মাধ্যমে মানুষের হয়রানি বাড়িয়ে কমিশন গণতন্ত্রের ক্ষতি করছে, তাই ভোটার দিবস পালনের কোনো নৈতিক অধিকার তাদের নেই।
সংবাদ সূত্র - বর্তমান
একটি মন্তব্য পোস্ট করুন