ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা শীর্ষ সম্মেলন ২০২৬-এ কেন্দ্রীয় সরকার স্বাস্থ্যখাতে AI ব্যবহারের জন্য নতুন নীতিগত কাঠামো প্রকাশ করল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা জানান, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন-এর ডিজিটাল পরিকাঠামোই এই উদ্যোগের ভিত্তি।
![]() |
| প্রতীকী চিত্র |
WHO-SEARO এই কাঠামোর প্রশংসা করেছে । তারা জানায়, এটি ভারতের জনস্বাস্থ্যে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
একই সঙ্গে চালু হয়েছে BODH ডেটা প্ল্যাটফর্ম, যা সরকার ও আইআইটি কানপুর-এর যৌথ উদ্যোগ। আইআইটি কানপুরের পরিচালক মণীন্দ্র আগরওয়াল বলেন, “ডেটা খণ্ডিত ও গোপনীয় হওয়ায় AI প্রশিক্ষণ কঠিন ছিল। BODH সেই সমস্যার সমাধান করবে।”
এই প্ল্যাটফর্মে ডেভেলপাররা সরাসরি ডেটা না দেখে মডেল প্রশিক্ষণ দিতে পারবেন, ফলে গোপনীয়তা বজায় থাকবে।
তবে বিশেষজ্ঞদের মতে, নিয়মিত নতুন তথ্য না এলে AI-এর কার্যকারিতা কমে যাবে।
এখন প্রশ্ন একটাই—এই উদ্যোগ কি সত্যিই সাধারণ মানুষের চিকিৎসায় পরিবর্তন আনবে, নাকি শুধু মাত্র কাগজেই সীমাবদ্ধ থেকে যাবে?

একটি মন্তব্য পোস্ট করুন