নতুন গঠিত মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রীর মধ্যে দপ্তর বণ্টন সম্পন্ন হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তালিকা অনুযায়ী গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে দায়িত্ব দেওয়া হয়েছে দলটির জ্যেষ্ঠ নেতাদের।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনায় আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সালাহউদ্দিন আহমদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদে ইকবাল হাসান মাহমুদ টুকু এবং মুক্তিযুদ্ধ বিষয়কে হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম দায়িত্ব পেয়েছেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে নিতাই রায় চৌধুরীকে। এছাড়া পররাষ্ট্র, আইন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সড়ক পরিবহন, তথ্য ও সম্প্রচারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বও বণ্টন করা হয়েছে।
দপ্তর বণ্টনের পর নতুন মন্ত্রীরা দ্রুত সময়ের মধ্যে নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম শুরু করবেন বলে জানা গেছে।


একটি মন্তব্য পোস্ট করুন