ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচিত প্রার্থীরা আজ মঙ্গলবার সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত এমপিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
এদিকে বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠিত হচ্ছে। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
পূর্ণমন্ত্রী (২৫ জন)
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
আমীর খসরু মাহমুদ চৌধুরী
সালাহউদ্দিন আহমদ
ইকবাল হাসান মাহমুদ
হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম
আবু জাফর মো. জাহিদ হোসেন
আব্দুল আউয়াল মিন্টু
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
মিজানুর রহমান মিনু
নিতাই রায় চৌধুরী
খন্দকার আব্দুল মুক্তাদির
আরিফুল হক চৌধুরী
আফরোজা খানম রিতা
দীপেন দেওয়ান
আ ন ম এহসানুল হক মিলন
সরদার মো. সাখাওয়াত হোসেন
ফকির মাহবুব আনাম
শেখ রবিউল আলম
মোহাম্মদ আমিন উর রশীদ
খলিলুর রহমান
মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
আসাদুল হাবিব দুলু
মো. আসাদুজ্জামান
জাকারিয়া তাহের
জহির উদ্দিন স্বপন
প্রতিমন্ত্রী (২৪ জন)
এম রশিদুজ্জামান মিল্লাত
অনিন্দ্য ইসলাম অমিত
শরিফুল আলম
ফরহাদ হোসেন আজাদ
শামা ওবায়েদ
সুলতান সালাহউদ্দিন টুকু
ব্যারিস্টার কায়সার কামাল
মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
হাবিবুর রশিদ হাবিব
রাজিব আহসান
আজিজুল বারি হেলাল
মীর শাহে আলম
জোনায়েদ সাকি
ইশরাক হোসেন
ফারজানা শারমিন পুতুল
ফারিদুল ইসলাম
নুরুল হক নুর
ইয়াসের খান চৌধুরী
এম ইকবাল হোসেন
এম এ মুহিত
আহমেদ সোহেল মঞ্জুর
ববি হাজ্জাজ
আলী নেওয়াজ খৈয়াম
আমিনুল হক (টেকনোক্র্যাট)
দলীয় সূত্রে জানা গেছে, অভিজ্ঞতা ও রাজনৈতিক ভারসাম্য বিবেচনায় রেখে এই মন্ত্রিসভা গঠন করা হয়েছে। শপথ গ্রহণের পরপরই নতুন মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে। রাজনৈতিক অঙ্গনে এ মন্ত্রিসভাকে দেশের নতুন দিকনির্দেশনার সূচনা হিসেবে দেখা হচ্ছে।


একটি মন্তব্য পোস্ট করুন