Top News

কলকাতায় রোটা ভাইরাসের হানা, শিশুদের হাসপাতালে ভিড়


 কলকাতায় রোটা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে, যার ফলে শিশুদের মধ্যে ডায়রিয়া এবং ভমির সমস্যা দেখা দিচ্ছে। শহরের একটি বেসরকারী হাসপাতালে গত এক সপ্তাহে ১১ জন শিশু রোটা ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে, যাদের মধ্যে ৮ জনের অবস্থা খুবই খারাপ। উদ্বেগের বিষয় হল, এই শিশুদের মধ্যে বেশিরভাগই রোটা ভাইরাসের টিকা নিয়েছিল।

রোটা ভাইরাস মূলত জল এবং খাবারের মাধ্যমে ছড়ায়, তাই জল ফুটিয়ে পান করা এবং হাত পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ। রোটা ভাইরাসের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং শরীরে জলের ভারসাম্য বজায় রাখতে ORS খাওয়ানো উচিত ।

রোটা ভাইরাসের টিকা রয়েছে, যা ৬ সপ্তাহ বয়স থেকে দেওয়া যায়। টিকাটি ৩ ডোজে দেওয়া হয়, ৪ সপ্তাহের ব্যবধানে।



Post a Comment

নবীনতর পূর্বতন