রবিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার গোলপার্ক সংলগ্ন পঞ্চাননতোলা ও কাঁকুলিয়া রোড এলাকায় ভয়াবহ অশান্তির সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, মুখ ঢাকা দুষ্কৃতীরা এলাকায় ঢুকে গুলি চালায়, বোমা ছোড়ে ও ধারাল অস্ত্র নিয়ে হামলা করে। রাস্তায় রক্ত, ইটপাটকেল ও ভাঙা জিনিসপত্র ছড়িয়ে পড়ে, আতঙ্কে বহু মানুষ ঘরে ঢুকে পড়েন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার হয়েছে এবং বোমাবাজির চিহ্ন মিলেছে। হামলায় একটি পুলিশ ভ্যানের কাচ ভাঙে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রবীন্দ্র সরোবর থানার পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
তৃণমূল কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, একটি পিকনিক ঘিরেই গোলমালের শুরু এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। তিনি জানান, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে স্থানীয়দের একাংশের অভিযোগ, কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পুর দলবল এই হামলার পিছনে রয়েছে। আগেও গণেশ পুজোর সময় একই ধরনের তাণ্ডব হয়েছিল বলে দাবি তাঁদের। ঘটনার পর কাউন্সিলর ও পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসী।
ছবি ও সংবাদ সূত্র - ABP
একটি মন্তব্য পোস্ট করুন