Top News

কমিশনের সঙ্গে তৃণমূলের বৈঠকে তীব্র উত্তেজনা


দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বৈঠক ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয়। আলোচনার মাঝেই বৈঠক ছেড়ে বেরিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে অনিয়ম হচ্ছে এবং কমিশন সেই অভিযোগ শুনতে রাজি নয়। 

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, তাঁকে ও তাঁর দলকে অপমান করা হয়েছে। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন বিজেপির স্বার্থে কাজ করছে এবং মানুষের অধিকার রক্ষায় ব্যর্থ হচ্ছে। তবে তিনি স্পষ্ট করেন, তৃণমূল ভোট বয়কট করবে না এবং আন্দোলনের পথেই লড়াই চলবে। 

তৃণমূলের তরফে জানানো হয়েছে, এসআইআর সংক্রান্ত একাধিক বিষয় তুলে ধরে কমিশনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশনের বক্তব্য, প্রতিনিধিদলের প্রশ্নের জবাব দেওয়া হয়েছে এবং তারা আইনের শাসন মেনেই কাজ করছে।

Post a Comment

নবীনতর পূর্বতন