Top News

এসআইআর মামলায় আজ সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মমতা

 

আজ বুধবার এসআইআর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, তিনি নিজে আদালতে যুক্তি পেশ করার অনুমতি চাইতে পারেন এবং সেই উদ্দেশ্যে তাঁর আইনজীবীদের মাধ্যমে একটি অন্তর্বর্তী আবেদন জমা দেওয়া হয়েছে। তাঁর নামে সুপ্রিম কোর্টে প্রবেশের পাশও ইস্যু হয়েছে বলে সূত্রের দাবি। 

মামলাটির শুনানি হবে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে। উল্লেখযোগ্যভাবে, এই মামলা মমতা দায়ের করেছেন একজন সাধারণ নাগরিক হিসেবে। 

এর আগে তিনি জানিয়েছিলেন, প্রয়োজন হলে নাগরিক হিসেবেই মানুষের স্বার্থে সুপ্রিম কোর্টে গিয়ে কথা বলবেন।


ছবি - INDIAN EXPRESS 

Post a Comment

নবীনতর পূর্বতন