দক্ষিণ দিনাজপুর জেলায় রেশন ব্যবস্থাকে ঘিরে ক্ষোভ বাড়ছে। অভিযোগ, প্রায় একশ ধরে বহু গ্রাহক বিনামূল্যের চাল পাচ্ছেন না। চালের স্লিপ দেওয়া হলেও তা হাতে নিয়েই ঘুরতে হচ্ছে উপভোক্তাদের।পরিবর্তে দেওয়া হচ্ছে ছোলা , আটা o চিনি। কোথাও কোথাও নগদ অর্থ নেওয়ার ঘটনাও সামনে এসেছে বলে দাবি স্থানীয়দের।
এই পরিস্থিতির জেরে মঙ্গলবার বালুরঘাট শহরের ২৫ নম্বর ওয়ার্ডের সুকান্ত কলোনির এক রেশন দোকানে বিক্ষোভ শুরু হয়। গ্রাহক ও ডিলারের মধ্যে তর্কাতর্কি থেকে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। পরে পরিস্থিতি সামাল দেওয়া হয়।
এক ক্ষুব্ধ গ্রাহকের অভিযোগ, এক মাস আগে চালের স্লিপ দেওয়া হলেও এখনও চাল মেলেনি। চাল ও গমের বদলে আটা দেওয়া হচ্ছে এবং বরাদ্দ সামগ্রীও কম দেওয়া হচ্ছে বলে দাবি তাঁদের।
যদিও অভিযুক্ত রেশন ডিলারের দাবি, চালের ঘাটতি সাময়িক এবং শীঘ্রই তা দেওয়া হবে। তিনি জানান, শুক্রবার চাল দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু তার আগেই গ্রাহকরা উত্তেজিত হয়ে পড়েন। জেলার খাদ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সংবাদ ও ছবি সূত্র - বর্তমান

একটি মন্তব্য পোস্ট করুন