কলকাতায় সামান্য বাড়ল তাপমাত্রা, তবে শীতের আমেজ থাকবে আরও কিছুদিন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই-তিন দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। সপ্তাহের শেষে কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও সামান্য তাপমাত্রা বৃদ্ধি হতে পারে, তবে সেখানে ওঠানামা সীমিত থাকবে ২ থেকে ৩ ডিগ্রির মধ্যেই। সকালের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আর দুই-একদিন সকালের শীত টিকলেও সপ্তাহের শেষে কলকাতায় পারদ চড়বে ১৮-১৯ ডিগ্রি সেলসিয়াসে।

একটি মন্তব্য পোস্ট করুন